ads

শনিবার , ৮ এপ্রিল ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোস্তাফিজকে ছাড়া খেলতে নেমে টানা তৃতীয় হার দিল্লির

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৮, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ

বিদেশি কোটায় যে জায়গায় সুযোগ মিলতে পারতো মোস্তাফিজুর রহমানের, সেখানে দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নরকিয়ার ওপর ভরসা করছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু নরকিয়া কি আসলেই যোগ্যতার প্রমাণ দিতে পারছেন? আগের ম্যাচে ২ উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছিলেন ৩৯ রান। গুজরাট টাইটান্সের কাছে বড় ব্যবধানে হারে দিল্লি।

Shamol Bangla Ads

শনিবার নরকিয়া ৪ ওভারে খরচ করেছেন আরও বেশি, ৪৪ রান। পাননি একটি উইকেটও। মোস্তাফিজকে ছাড়া খেলতে নেমে টানা তৃতীয় ম্যাচে হারের মুখ দেখেছে দিল্লি। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কাছে পাত্তাই পায়নি ডেভিড ওয়ার্নারের দল। ৫৭ রানের বড় ব্যবধানে হার সঙ্গী হয়েছে তাদের।

অথচ টসভাগ্য ছিল দিল্লিরই পক্ষে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে রাজস্থানের দুই ওপেনার জশস্বী জ্যাসওয়েল আর জস বাটলার ৫১ বলে ৯৮ রান তুলে বুঝিয়ে দেন, সিদ্ধান্তটা একদমই সঠিক ছিল না।
জ্যাসওয়াল ৩১ বলে ১১ চার আর ১ ছক্কায় খেলেন ৬০ রানের বিধ্বংসী ইনিংস। ৫১ বলে ১১ চার আর ১ ছক্কায় ৭৯ করেন বাটলার। মাঝে অধিনায়ক সঞ্জু স্যামসন (০) আর রিয়ান পরাগ (৭) সুবিধা করতে পারেননি। তবে সিমরন হেটমায়ার ২১ বলে এক বাউন্ডারি আর ৪ ছক্কায় অপরাজিত থাকেন ৩৯ রানে। ৪ উইকেটে ১৯৯ রানের বিশাল সংগ্রহ গড়ে রাজস্থান। মুকেশ কুমার ৩৬ রান খরচায় নেন দুটি উইকেট।

Shamol Bangla Ads

জবাবে ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই টানা দুই বলে পৃথ্বি শ (০) আর মনিশ পান্ডেকে (০) হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দিল্লি। রাইলি রুশো করেন ১৪। অধিনায়ক ডেভিড ওয়ার্নার একটা প্রান্ত ধরে খেললেও রান তাড়ায় কখনই ছিল না দিল্লি।
ইনিংসের এক ওভার বাকি থাকতে আউট হন ওয়ার্নার। ৫৫ বলে ৬৫ রান করে, ২০০ রানের বড় সংগ্রহ তাড়া করতে গিয়ে তার ইনিংসটা মোটেই বলার মতো ছিল না। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪২ রানেই থেমেছে দিল্লি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads