ads

শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রকাশ্যে এলো পুষ্পা-২’র পোস্টার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৮, ২০২৩ ২:০৬ অপরাহ্ণ

পুষ্পা ২ এর জন্য ভক্তদের আর বেশি অপেক্ষা করালেন না আল্লু অর্জুন। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে আনলেন পুষ্পা ২ ছবির প্রথম পোস্টার। তাকে এই পোস্টারে ভয়াল রূপে দেখা গিয়েছে।

Shamol Bangla Ads

৭ এপ্রিল শুক্রবার মুক্তি পায় পুষ্পা ২ ছবির প্রথম পোস্টার। এই তেলুগু অভিনেতা নিজেই তার সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার পোস্ট করেন।

অভিনেতার পোস্ট করা পোস্টারে তাকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর রূপে। তার পরনে রয়েছে শাড়ি। সঙ্গে কানে, গলায়, নাকে ভারী গয়না। তার সারা গায়ে রং। ডান হাতে ধরা বন্দুক। এই রূপ দেখে শিউরে উঠেছেন অনেকেই। আর আন্দাজ পেয়েছেন এই ছবি বড় কিছু হতে চলেছে।

Shamol Bangla Ads

পুষ্পা দ্য রাইজ ছবিটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিটি লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন সুকুমার। এখানে উঠে এসেছিল এক কুলির গল্প সঙ্গে লাল চন্দনকাঠ চোরাচালানের ঘটনা। পুষ্পা ১-এ আল্লু অর্জুন ছাড়াও রশ্মিকা মন্দানাকে দেখা গিয়েছিল। অন্যদিকে জানা যাচ্ছে পুষ্পা ২ ছবিতে সাই পল্লবীকে দেখা যেতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads