ads

শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জঙ্গিবিমানে উড়লেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৮, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ

বিমানবাহিনীর প্রশিক্ষিত এক চালকের সঙ্গী হয়ে প্রথমবার জঙ্গিবিমানে করে উড়লেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার আসামে ভারতীয় বিমানবাহিনীর কৌশলগত ঘাঁটি তেজপুরে একটি সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানে ওঠার আগে তাকে হাতে ব্যালিস্টিক হেলমেট নিয়ে মধ্যাকর্ষণ-বিরোধী স্যুটে দেখা গেছে।

Shamol Bangla Ads

রাষ্ট্রপতি মুর্মু ওই জঙ্গিবিমানে করে প্রায় ৩০ মিনিট ব্রহ্মপুত্র ও তেজপুর ভ্যালির ওপর দিয়ে উড়ে হিমালয় দেখে ফের বিমানবাহিনীর ঘাঁটিটিতে ফেরেন। খবর এনডিটিভির

১০৬ স্কোয়াড্রনের কমান্ডিং কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমার ওই জঙ্গিবিমানটি ওড়ান। বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি দুই কিলোমিটার ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ৮০০ কিলোমিটার গতিতে উড়েছে।

Shamol Bangla Ads

মুর্মু এ ধরনের বিমানে চড়া ভারতের তৃতীয় রাষ্ট্রপতি, দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। এর আগে ২০০৯ সালে ভারতের তখনকার রাষ্ট্রপতি প্রতিভা পাতিলও এরকম জঙ্গিবিমানে উড়েছিলেন।

Need Ads