ads

শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সূর্যদী যুদ্ধ ও গণহত্যায় শহীদ-আহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ৭, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ঐতিহাসিক সূর্যদী যুদ্ধ ও গণহত্যায় শহীদ এবং আহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সূর্যদী এ. আহমেদ উচ্চ বিদ্যালয়ে ওই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, চিনি, লবণ, তেল ও ১ প্যাকেট সেমাই।

ঈদসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, কামারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সারোয়ার জাহান, সূর্যদী যুদ্ধ ও গণহত্যা উদযাপন পরিষদের সভাপতি এমএ হাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Shamol Bangla Ads

ঈদ উপহার সামগ্রী বিতরণের শুরুতে সূর্যদী গণহত্যায় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ নভেম্বর স্বাধীনতা যুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর সদস্যরা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় একজন মুক্তিযোদ্ধাসহ সূর্যদী গ্রামের নিরীহ ৩৯ জন মানুষকে গুলি করে হত্যা করে। পরে ওই গ্রামের ২ শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় হানাদাররা।

Need Ads