ads

শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাসের ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
এপ্রিল ৭, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আলম মিয়া (৪০) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-শেরপুর মহাসড়কে গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। আলম চিথলিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং ৩ সন্তানের জনক।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় একটি মার্কেটিং কোম্পানীর পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করত আলম। বৃহস্পতিবার বিকেলে পিকআপ দিয়ে কোম্পানীর পণ্য সরবরাহ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক আলম ও হেলপার সজিব মিয়া গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথিমধ্যে আলম মারা যায়। সজিব বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান পরিবারের ইচ্ছা না থাকায় আলমের লাশ উদ্ধার করে ময়নাদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই বিষয়ে নকলা থানায় মামলা হয়েছে। পুলিশ বাসের চালককে আটকের চেষ্টা করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads