ads

বৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পুলিশ লাইন্সে অগ্নিনির্বাপক যৌথ মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ৬, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে অগ্নিনির্বাপনী মহড়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে পুলিশ লাইন্সের অভ্যন্তরে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে পুলিশ সদস্যদের বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ওই মহড়া অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মহড়ায় ফায়ারম্যানদের সহায়তায় পুলিশ লাইন্স, শেরপুরে কৃত্রিম অগ্নিকান্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। মহড়ায় ঘরবাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডারসহ পেট্রোলিয়াম জাতীয় পদার্থে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে নিয়ে আসতে বিভিন্ন কৌশল সমূহ হাতেকলমে শেখানোর জন্য ভেজা চটের বস্তা, ভেজা কম্বল, হাতের সাহায্যে ও অগ্নিনির্বাপক গ্যাস, এবিসি ড্রাই পাউডারের (ফায়ার এক্সটিংগুইশার) ব্যবহার পুলিশ সদস্যদের শিখিয়ে দেন ফায়ার সার্ভিসের সদস্যগণ।

ওইসময় শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ লাইন্সের আরআই সৈয়দ আলমগীর হোসেন, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেলোয়ার হোসেনসহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিতভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে। এসব অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি রোধকল্পে পুলিশ সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কলাকৌশল তত্ত্বীয় ও হাতে-কলমে শিক্ষাদানের জন্য পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের পরামর্শ ও নির্দেশক্রমে পুলিশ লাইন্সে এই অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়াটি অনুষ্ঠিত হয়। যাতে ভবিষ্যতে কোথাও অগ্নি দুর্ঘটনা ঘটলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অগ্নিনির্বাপণ কাজে পুলিশ সদস্যরা সরাসরি সহযোগিতা করতে পারে।

Need Ads