ads

বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোজা রেখে মুশফিকের এমন দুর্দান্ত সেঞ্চুরি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৫, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ

চলছে পবিত্র মাহে রমজানের মাস। ঢাকার আবহাওয়াও বেশ তপ্ত। এ তীব্র গরমে মুশফিকুর রহিম আজ তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মুশফিক অসাধারণ এক সেঞ্চুরি করেছেন রোজা রেখে।

Shamol Bangla Ads

কষ্ট হলেও রোজা রেখে বাংলাদেশের অনেক ক্রিকেটারই ম্যাচ খেলে থাকেন। মুশফিকও তাঁদের একজন। শুধু স্কিলের পরীক্ষাই নয়, শারীরিকভাবেও যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। মুশফিক সব চ্যালেঞ্জ উতরে গেছেন। আজ খেলেছেন ১২৬ রানের দুর্দান্ত এক ইনিংস। খেলেছেন ১৬৬ বল। ব্যাটিং শেষে ফিল্ডিং করেছেন। দিনের খেলা শেষেও চনমনে মুশিকেই দেখা গেল। তাঁর প্রাণশক্তি অবাক করার মতোই। দিনের খেলা শেষে মুশফিকের এক সতীর্থ আজকের পত্রিকাকে বলছিলেন, ‘মুশফিক ভাই রোজা রেখে যেভাবে খেলেছেন, তাঁর স্ট্যামিনা দেখে মুগ্ধ হতে হয়।’

৪০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকের তৃতীয় উইকেট জুটিতে সে চাপ সামলে ওঠে বাংলাদেশ। দুজন গড়েন ১৫৯ রানে জুটি। সাকিব সেঞ্চুরি হাতছাড়া করলেও মুশি সেঞ্চুরি করেই ফিরেছেন। তাঁর এই দুর্দান্ত ইনিংসে মুগ্ধ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।

Shamol Bangla Ads

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘এটা অসাধারণ ছিল (মুশির সেঞ্চুরি)। যখন আক্রমণাত্মক হওয়ার তখন হয়েছে। যখন বাজে বল পেয়েছে মেরেছে। নিজের রক্ষণে খুব সুশৃঙ্খল ছিল। আমি এটা দেখে খুব খুশি। টেস্টে ক্রিকেটে আমাদের এটাই দরকার।’

Need Ads