১। কবি অনুভূতির নির্যাস গড়ায় নিজের ছন্দে
কবিতার শব্দ চয়ন, অবয়ব নির্মাণ-স্কন্ধে,
ভাষার গাথুনিতে ভাবের মিশেল প্রকাশ নিজেরই গন্ধে
দু’হাত তুলে মাতে সৃষ্টির আনন্দে।

২। কবি জানে না কাব্যের ভবিষ্যত,
কতো কাব্য বিবর্ণতায় অচ্ছুত;
যেমন নিজের ভবিষ্যত জানে না মানুষ-অদ্ভুত।
৩। কবিতা থাকবে না উড়বে উত্তাল বাতাসে
কবি কি কাতর হবে গদ্যের গ্রাসে ?
এমন প্রশ্নে বলি; কবি থাকলে থাকবে কবিতা
কবিতা তার বিশুদ্ধ হৃদয়- অনুপ্রাসে।

৪। শব্দ দিয়ে ফাঁদ পেতে থাকলেই
শিকারে পরিণত হয় না কবিতা,
কবিতা পাখি ও রমনীর মতো টু খেলে
কবিতাকে এমন শিখিয়েছে ডাহুক ও নবনীতা।
৫। হারিয়ে যাওয়া শব্দকে খুঁজে ফিরি
শব্দ পেতে চাই ধ্বনিরুপ;
নির্বাক আকাশেও যেনো খুঁড়ো-খুঁড়ি
লাঙ্গলের ফলায় তুলি জমিনের মাটি-ভূমিরুপ।
২৭/০২/২৩ ইং




