ads

বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিউইদের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা পাকিস্তানের

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৫, ২০২৩ ২:০১ অপরাহ্ণ

কিউইদের বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে হোঁচট খাওয়ার পর অভিজ্ঞদের দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি ২০ ও ওয়ানডে হোম সিরিজের জন্য পাকিস্তান দলে ফিরলেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। আফগানিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজে ওই ২জন বিশ্রামে ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে ৪ মাস বিরতির পর ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিও ফিরেছেন দলে। ১৪ এপ্রিল থেকে ৭ মে লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে খেলা হবে সাদা বলের সিরিজের।

গত বছর জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন শাহিন আফ্রিদি। টি ২০ বিশ্বকাপের পর পুনর্বাসনের জন্য ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি টেস্ট ও ৩টি ওডিআই খেলা হয়নি তার। শাহিন আফ্রিদি পাকিস্তানের হয়ে শেষবার খেলেছেন টি ২০ বিশ্বকাপের ফাইনালে। হাঁটুর ইনজুরিতে পড়ার আগে মাত্র ২.১ ওভার বল করে নিয়েছিলেন মাত্র একটি উইকেট।

Shamol Bangla Ads

আফগানিস্তানের বিপক্ষে টি ২০ সিরিজে পাকিস্তান প্রায় নতুন একটি দল খেলায়। ইমাদ ওয়াসিমের অধিনায়কত্বে ৩ ম্যাচের সিরিজ ২-১-এ হেরে যায় তারা। ইমাদ আসন্ন দুটি সিরিজেই খেলবেন। টি ২০ দল থেকে বাদ পড়েছেন আজম খান, আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন ইহসানউল্লাহ।

Need Ads