ads

মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে বঙ্গবাজারের আগুন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৪, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ

রাজধানী ঢাকার বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

Shamol Bangla Ads

এর আগে আজ সকাল ৬টার দিকে বঙ্গবাজারে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট কাজ করছে। আনুষ্ঠানিকভাবে এখনো আগুনের কারণ জানা যায়নি বলে জানিয়েছেন শাহজাহান শিকদার।

তিনি জানান, ‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণ শুরু করেন। প্রথমে ২১টি ইউনিট কাজ শুরু করে। এরপর তা বাড়িয়ে ৪৭টি করা হয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কোনো হতাহতের ঘটনা জানতে পারিনি। নিয়ন্ত্রণে আসার পরই এই আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা যাবে।’

Shamol Bangla Ads

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। ইতিমধ্যে বিমানবাহিনীর সাহায্যকারী দল ও হেলিকপ্টার কাজ শুরু করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গবাজার ও এর আশপাশে তৈরি পোশাক, ব্যাগ, স্টেশনারিসহ বিভিন্ন সামগ্রীর পাইকারি ও খুচরা প্রায় ২ হাজার দোকান ছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads