ads

মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ সিটির নির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ৯ এপ্রিল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৪, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ

নির্বাচন কমিশন তফসিল ঘোষিত পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন সংগ্রহের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

Shamol Bangla Ads

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন হবে। ১২ জুন বরিশাল ও খুলনা এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পাঁচটিতে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।

এ ছাড়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এবং কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী, বগুড়ার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল (মোট ৫টি) পৌরসভার মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরাও একই সময়ে মনোনয়ন ফরম নিতে পারবেন।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১২ এপ্রিল বিকেল চারটার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads