‘আবহাওয়া পক্ষে গেলেই কবিতা হয় কতো’
কবি জন কিটসের ভাষ্য,
অনুকূলে রাখতে খড় কাঠ পোড়াই যতো
কবিতা হয় সবার হাস্য।

বরং আবহাওয়া প্রতিকূলে গেলেই কবিতা হয় ঢের
ইংরেজ কবি শেলির বিশ্লেষণ বাণী,
‘মানুষের সেইসব গানই মধুরতম হয়
যেসব গান অতীতের বেদনাময় গীতির কথা কয়’ জানি ।
২৮/০২/২০২৩ ইং




