ads

সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ৩, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ

শেরপুরে যথাযথভাবে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

সভায় নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা , আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে  লোকজ মেলার আয়োজনসহ নানা কার্যক্রমের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, পৌর মেয়র আলহাজ¦ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টফার হিমেল রিছিল, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনূস, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads