ads

রবিবার , ২ এপ্রিল ২০২৩ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইন্ডিয়ান আইডল’র গ্রান্ড ফিনালেতে ৬ প্রতিযোগী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ২, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ

ভারতের সংগীতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ফাইনাল পর্ব প্রচার হচ্ছে আজ। ২ এপ্রিল রবিবার ঘোষণা করা হবে বিজয়ী আইডলকে। এক এক করে এ প্রতিযোগিতা পার করেছে ১৩টি সিজন।

Shamol Bangla Ads

দীর্ঘ ৭ মাসের লম্বা জার্নি পেরিয়ে শেষ হচ্ছে প্রতিযোগিতার এ সিজন। গোটা ভারত থেকে অংশ নেওয়া হাজার হাজার প্রতিযোগীকে টপকে চূড়ান্ত পর্ব তথা ড্রিম ফিনালে আসতে সক্ষম হয়েছেন ছয়জন। তারা হলেন, শিবম সিং, ঋষি সিং, বিদীপ্তা চক্রবর্তী, চিরাগ কোতওয়াল, দেবস্মিতা রায় ও সোনাক্ষী কর।

ফাইনাল পর্বেও বিচারক থাকছেন সংগীত তারকা বিশাল দাদলানি, নেহা কাক্কার ও হিমেশ রেশমিয়া। বিশেষ অতিথি থাকছেন সোনালি বেন্দ্রে, গীতা কাপুর ও টেরেন্স লুইস। উপস্থাপনায় আদিত্য নারায়ণের সঙ্গে আছেন কমেডি কুইন খ্যাত ভারতী সিং। ইতোমধ্যে ফাইনাল পর্বের প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানেই প্রতিযোগী, বিচারক ও অতিথিদের জমকালো অংশগ্রহণের ঝলক দেখা গেছে।

Shamol Bangla Ads

তবে দর্শকের মনে কৌতূহল, ৬ তরুণের মধ্যে শেষ হাসি কার ঠোঁটে ফুটবে? আগের বিভিন্ন পারফর্মেন্সের সাড়া অনুসারে ঋষি সিং, শিবম সিং ও বিদীপ্তার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার পালা, শেষ পর্যন্ত আইডল খেতাব কার নামের সঙ্গে যুক্ত হয়। রবিবার ভারতীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) সনি এন্টারটেইনমেন্ট টিভিতে দেখা যাবে অনুষ্ঠানটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads