ads

শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপে সরাসরি খেলা হচ্ছে না শ্রীলঙ্কার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ

৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ওই হারে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ হলো লঙ্কানদের। ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে থেকে বিশ্বকাপ সুপার লিগ শেষ করলো শ্রীলঙ্কা।

Shamol Bangla Ads

আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে এ বছরের জুন-জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্ব খেলতে হবে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। ১০ দলের বাছাই পর্ব থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সুযোগ পাবে ২টি দল। শ্রীলঙ্কা ছিটকে যাওয়ায় অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে এখন আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। ইতোমধ্যে বাংলাদেশসহ ৭ দল বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে।

বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প ছিলো না শ্রীলঙ্কার। হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বোলারদের তোপে ব্যাট হাতে সুবিধা করতে না পারায় ৪১ দশমিক ৩ ওভারে ১৫৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ২৪ ওভার পর্যন্ত লড়াই করে দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। মিডল অর্ডারে অধিনায়ক দাসুন শানাকা ৩১, চামিকা করুনারত্নে ২৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৩ রানে আউট হন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি-হেনরি শিপলি ও ড্যারিল মিচেল ৩টি করে উইকেট নেন।

Shamol Bangla Ads

১৫৮ রানের সহজ লক্ষ্যে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডেরও। ২১ রানে ৩ উইকেট হারায় তারা। দলীয় ৫৯ রানে চতুর্থ উইকেটের পতন ঘটলে চাপে পড়ে কিউইরা। পঞ্চম উইকেটে ১০৮ বলে অবিচ্ছিন্ন ১০০ রান করে নিউজিল্যান্ডকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দেন উইল ইয়ং ও হেনরি নিকোলস। ইয়ং ১১টি চারে ১১৩ বলে অপরাজিত ৮৬ রান করেন। ৫২ বলে অনবদ্য ৪৪ রান করেন নিকোলস। ম্যাচ সেরা হন ইয়ং। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড। আগামী ২ এপ্রিল থেকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ওয়ানডের আগে ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল শ্রীলংকা।

Need Ads