শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ৪ বোতল মদসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৩১ মার্চ শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের কুশাইকুড়া গ্রামের শুটকু মিয়ার ছেলে মো: আরিফ (২১) ও শাহ জামালের ছেলে খলিল মিয়া(৩০)।
থানার সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুদ রানার নেতৃত্বে থানা পুলিশ রাত সাড়ে ৯ টার দিকে ফাকরাবাদ বাজারের পাশে একরামুলের বাড়ীর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৪বোতল ভারতীয় মদসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে ।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয় বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। ১ এপ্রিল শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




