ads

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৩০, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাই বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

Shamol Bangla Ads

বুধবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে অজয় বাঙ্গার প্রতিদ্বন্দ্বী হিসেবে কারও মনোনয়ন দাখিল হয়নি। তাই অজয় বাঙ্গাই বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ধরে নেওয়া যায়।

বৃহস্পতিবার অজয় বাঙ্গার নিয়োগের বিষয়ে বিশ্বব্যাংক নতুন পদক্ষেপ ঘোষণা করবে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে মে মাসের শুরুতে বিষয়টি নিশ্চিত করবে বিশ্বব্যাংক।

Shamol Bangla Ads

এদিকে ৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার জন্য ইতোমধ্যে যথেষ্ট সমর্থন পেয়েছেন। তাতে তার নির্বাচিত হওয়া একরকম নিশ্চিত।

ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে সমর্থন জানানো দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ব্রিটেন, কলম্বিয়া, মিসর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, আইভরি কোস্ট, জাপান, কেনিয়া, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads