ads

বুধবার , ২৯ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের ১ বছরের কারাদন্ড

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ২৯, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে এক যুবকের এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। ২৯ মার্চ বুধবার বিকেলে উপজেলার কালাপানি গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনায় এই দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

Shamol Bangla Ads

দন্ডপ্রাপ্ত ওই ব্যাক্তির নাম হা‌বিবুর রহমান(৩৮)। তিনি উপজেলার কালাপানি এলাকার মৃত উসমান আলীর ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার পোঁড়াগাও ইউনিয়নের কালাপানি এলাকায় দীর্ঘদিন যাবত হাবিবুর অবৈধভাবে বালু উত্তোলণ করে আসছিলো। পরে বুধবার বিকেলে কালাপানি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাবিবুরকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads