ads

মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদিতে নিহত ২৪ ওমরাহ যাত্রীর ১০ জন বাংলাদেশি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২৮, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৪ ওমরাহ যাত্রীর মধ্যে ১০জন বাংলাদেশি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ দুর্ঘটনায় আরও ৩০জন আহত বলে জানা গেছে। ২৮ মার্চ মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

Shamol Bangla Ads

সোমবার সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। এতে অন্তত ২৪ যাত্রী নিহত হন। আহত হন আরও ৩০ জন।

খালিজ টাইমস ও গালফ নিউজের খবরে বলা হয়েছে, সোমবার আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে বাসটির ব্রেক ফেল হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

Shamol Bangla Ads

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-এখবারিয়া নির্দিষ্ট না করে শুধু বলেছে, গাড়িতে সমস্যা হয়েছিল। তবে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, ব্রেকজনিত সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads