ads

মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার পেলেন ১১৫০ কৃষক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২৮, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৮ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে ওই প্রণোদনা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ খান।

ওইসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, চলতি মৌসুমে উপজেলার ১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে ব্রিধান-৪৮ বা ব্রিধান-৮৫ জাতের ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads