ads

সোমবার , ২৭ মার্চ ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃষ্টি বাঁধায় খেলা বন্ধ, দুইশ ছাড়িয়ে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২৭, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ

টস হেরে ব্যাটিংয়ে নামতেই ঝড় তোলে টাইগার ওপেনাররা। রনি-লিটনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। আইরিশ বোলারদের নাকানিচুবানি খাইয়ে ৬ ওভারে উঠে ৮১ রান। টি২০ তে আগের সর্বোচ্চ ছিল ৭৪ রান, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। দলীয় ৯১ রানে লিটনের বিদায়ে ভাঙে এই জুটি। ২৩ বলে ৪৭ রান করে থামেন তিনি।

Shamol Bangla Ads

লিটনের বিদায়ের পরপরই ফিফটি তুলে নিয়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা রনি তালুকদার। ৪ চার ও দুই ছক্কায় মাত্র ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন রনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার প্রথম। লিটনের পর রনিকে যোগ্য সঙ্গ দিতে পারেননি শান্ত। ১৩ বলে ১৪ রান করে তিনি আউট হন। এরপর ক্রিজে আসেন শামীম হোসেন। দলীয় ১৫৪ রানে গ্রাহাম হিউমে বোল্ড হন দুর্দান্ত খেলতে থাকা রনি। ৩৮ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসের শেষ এখানেই। তার বিদায়ে ভাঙল শামীমের সঙ্গে ৩৬ রানের জুটি। ১৯ ওভারে ৫ উইকেটে ২০১ রানে ব্যাটিং করছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

Shamol Bangla Ads

আয়ারল্যান্ড একাদশ: মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads