ads

রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মানবাধিকার কমিশনের নয়া কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২৬, ২০২৩ ৭:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ মানবাধিকার কমিশন, শেরপুর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা, আইডি কার্ড বিতরণ, মহান মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ শনিবার বিকেলে শেরপুর শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভার প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিশনের সদস্যদের মাঝে কার্ড বিতরণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। ওইসময় উপজেলা চেয়ারম্যান বলেন, আমরা যে কোন ন্যায়সঙ্গত কাজ ও ভালো কাজের সহযোগিতা করবো। মানবাধিকার কমিশনের সকল ভালো কাজে আমাদের সমর্থন থাকবে।

পরে দ্বিতীয় পর্বে বাংলাদেশ মানবাধিকার কমিশন, শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ মেরাজ উদ্দিনের সভাপতিত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি অনুষ্ঠান, আইডি কার্ড বিতরণ মহান মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া ও ইফতার মাহফিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি সাবিহা জামান শাপলা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, জমশেদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম রেজা, মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জুবায়ের রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া। সভায় সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভার শুরুতে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর মানবাধিকার কমিশনের সকল সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়। আলোচনা সভার শেষে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাংবাদিক মেরাজ উদ্দিন বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের মূল কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, গরীব অসহায়ের পাশে দাড়ানো, এবং কি ন্যায়ের পক্ষে কথা বলা। সেইসাথে মানবাধিকার কমিশনের সকল সদস্যদেরকে সততার সাথে মানবাধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানানো হয়।

শেরপুর প্রেসক্লাব ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা মানবাধিকার কমিশনের উপদেষ্টা এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, আমরা যেকোন অসহায় মানুষের পাশ্বে দাড়াতে বদ্ধপরিকর। যারা নানা কারণে আইনী সেবা পান না আমরা তাদেরকে সব ধরনের আইনী সহযোগিতা করবো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads