শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হামদর্দ নকলা শাখা বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে। ২৬ মার্চ রবিবার সকালে পৌরশহরের শহীদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ওই চিকিৎসাসেবার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মো.বোরহান উদ্দিন।

উদ্বোধনকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী, বিএডিসি নকলার উপপরিচালক (টিসি) শহীদুল ইসলাম, স্থানীয় প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন আহমেদ, সিনিয়র সাংবাদিক শফিউল আলম লাভলু, হামদর্দ নকলা শাখার ব্যবস্থাপক রুহুল আমিন, চিকিৎসক হাকিম সানজিদা ইয়াসমিন, বিক্রয় প্রতিনিধি সোলায়মান হোসেন, অফিস সহকারি রমজান আলী উপস্থিত ছিলেন।
ওইসময় অর্ধশত দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।




