ads

রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুটি কথা মনে রাখতে বললেন ‘মহানগর’ এর ওসি হারুন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২৬, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ

মোশররফ করিম অভিনীত বাংলাদেশের রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পায় ২০২১ সালে। আশফাক নিপুণ পরিচালিত সিরিজটি সে সময় কলকাতা ও বাংলাদেশের দর্শকদের কাছে দারুণ সাড়া পায়।

Shamol Bangla Ads

সিরিজটির দ্বিতীয় কিস্তি যে আগামী ঈদুল ফিতরে আসবে তা জানানো হয়েছিল আগেই। শনিবার বিকেলে টিজার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হলো হ্যাঁ, ঈদে ওসি হারুনরূপে ফিরছেন মোশাররফ করিম। ঈদেই আসছে ‘মহানগর ২’।

‘মহানগর ২’-এর টিজারে দেখা যায়, ঢাকা মহানগরের ব্যস্ত রোডে ছুটে চলেছে গাড়ি ও মানুষ। ব্যাকগ্রাউন্ডে অভিনেতা মোশাররফ করিম ঢাকা মহানগর নিয়ে একটি গল্প বলছেন। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজারে হাজির হয়ে গল্পের ওসি হারুন দুইটা কথা মনে রাখতে বলেন, ‘এক, তাঁর নাম যে হারুন সেটা। আর দুই, হারুন এত সহজে হারে না।’

Shamol Bangla Ads

মহানগরের প্রথম পর্বে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা প্রমুখ। তবে নতুন সিজনে মোশাররফ করিম ছাড়া আর কে কে থাকছেন, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads