ads

শনিবার , ২৫ মার্চ ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন হুইপ আতিক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২৫, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

২৪ মার্চ দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর বেপারিপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর দেওয়া ৭০টি নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেন তিনি। ওইসময় তিনি যথাযথ মান বজায় রেখে ঘরগুলো নির্মাণের নির্দেশনা দেন।

পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান মো. আকবর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জ্বল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. শামীম হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমিসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads