ads

বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাহে রমজান উপলক্ষে সার্বিক আইন-শৃংঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২৩, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, চেম্বার অব কমার্স, জুয়েলার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রোধসহ সার্বিক আইন শৃংঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

সভায় পুলিশ সুপার তার বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন। তিনি বলেন, যেকোন ঘটনায় যেকোন সময় পুলিশি সহযোগিতা চাইলেই আমরা সদা প্রস্তুত আছি এবং পবিত্র মাহে রমজান মাসে জেলা পুলিশ অতীতের ন্যায় কঠোর নিরাপত্তা প্রদানের মাধ্যমে জনকল্যাণে নিয়োজিত থাকবে।এছাড়াও বিভিন্ন বিপনী বিতান, শপিংমল, ব্যাংকসমূহে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অচিরেই জেলা পুলিশের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ সিসি ক্যামেরা বসানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি রমজানে ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, চেম্বার অব কমার্স, জুয়েলার্স অ্যাসোসিয়েশন-সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads