ads

বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা ও চেক বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২৩, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় শেরপুরে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী শহরের নিউমার্কেটস্থ আলীশান রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। এজন্য সরকার তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অনুদান প্রদানসহ নানাভাবে সহায়তা করে আসছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা।

Shamol Bangla Ads

জেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা মরিয়ম সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা জাতীয় মহিলা সংস্থার সদস্য আঞ্জুমান আলম লিপি, প্রশিক্ষক সাদিকুর রহমান, রাসেল তালুকদার, পারভেজ আক্তার, তাহমিদা আক্তার, তামান্না আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ১৫০ জনের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ করেন অতিথিরা।

Need Ads