ads

বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ট্রান্সফরমার চোর চক্রের সদস্য আটক, ধরিয়ে দিয়ে লাখ টাকা পুরষ্কার পাচ্ছেন মোশারফ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ২৩, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রান্সফরমার চোর চক্রের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। ২৩ মার্চ বৃহস্পতিবার ভোরে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের সিঙ্গুয়ারপাড় গ্রামে স্থানীয়দের কাছে আটক হওয়ার পর সকালে ওই চোরকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় সকালেই স্থানীয় মাহফুজ হাজী নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া চোর চক্রের ওই সদস্যের নাম রাসেল মিয়া (৩৫)। তিনি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার রুহি পাগারিয়া গ্রামের মৃত কায়েশ মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

এদিকে ট্রান্সফরমার চোর ধরিয়ে দেওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর ঘোষণানুযায়ী লাখ টাকা পুরষ্কার পেতে যাচ্ছেন মোশারফ নামের এক ব্যক্তি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলায় আশঙ্কাজনকহারে ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সেচপাম্পের মোটর চুরি হচ্ছিল। পরে গত বছরের জুলাই মাসে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু পরিষদের পক্ষ থেকে ট্রান্সফরমার চোর ধরতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। পরে মাঝে কিছুদিন ট্রান্সফরমার চুরি বন্ধ থাকলেও চলতি বোরো মৌসুমে পুনরায় আশঙ্কাজনকহারে ট্রান্সফরমার ও মোটর চুরি বৃদ্ধি পায়। এতে গত এক বছরে অন্তত অর্ধশত ট্রান্সফরমার ও মোটর চুরি হয়ে যায়। গেল সপ্তাহেও উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে একরাতে ৯টি বৈদ্যুতিক মোটর চুরি হয়।

Shamol Bangla Ads

পরে বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে উপজেলার রুপনারায়ণকুড়া ইউনিয়নের সিঙ্গুয়ারপাড় গ্রামের মাহফুজ হাজীর পুকুর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে উঠতে যায় চোর চক্রের সদস্য রাসেল। এসময় প্রতিবেশি মোশারফ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এলে সে চোর দেখে চিৎকার করে। চিৎকার শুনে রাসেল খুঁটি থেকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক মোশারফ চোরকে জাপটে ধরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে গণধোলাই দিয়ে রাসেলকে বেঁধে রাখে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সকাল দশটার দিকে আহত রাসেলকে উদ্ধার করে গ্রেফতার করে।

মোশারফ বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে খুঁটিতে অজ্ঞাত ব্যক্তিকে উঠতে দেখি। ফলে চিৎকার দিলে সে নিচে পড়ে পালাতে চেষ্টা করে। এসময় তাকে ধরে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ এসে তাকে আটক করে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, আশঙ্কাজনক হারে ট্রান্সফার চুরিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছিলো। চোর ধরতে পরিষদের পক্ষ থেকে এক লাখ টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছিলাম। দ্রুত আনুষ্ঠানিকভাবে মোশারফ নামের ওই ব্যাক্তিকে পুরষ্কার বুঝিয়ে দেওয়া হবে।

জানতে চাইলে নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, আহত অবস্থায় চোর চক্রের সদস্য রাসেলকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসা শেষে আদালতে পাঠানো হবে।

 

Need Ads