শেরপুরের ঝিনাইগাতীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার রাতে আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ফর্সা, গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল্লাহ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা, আনোয়ার হোসেন মন্টু, ফারুক আহমেদ, মজিবুর রহমান, হারুন উর রশিদ, আব্দুল হালিম প্রমুখ।
এ প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।




