টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ব্যাট করতে নেমে আইরিশ বোলারদের সামনে সতর্ক তামিম-লিটন। ৯ ওভার শেষে বিনা উইকেটে ৩৬ রানে ব্যাট করছে বাংলাদেশ। তামিম ১৮ ও লিটন ১৭ রানে ব্যাট করছেন।

একাদশে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। চোখের চোটের কারণে বাইরে থাকা মিরাজের আজও খেলা হচ্ছে না। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় একাদশে ফিরেছেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ড দলেও এক পরিবর্তন।
লেগ স্পিনার গ্যারেথ ডিলানির জায়গায় অভিষেক হচ্ছে ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।




