পড়েছে নজর দিকভ্রান্ত কাতর ক্ষুধিতের
চেয়েছে পরশ জবাঠোঁটে ঠোঁট অষ্টাদশী কপোতীর
অবাক তাকিয়ে ক্ষেপলে কেনো-ক্ষেপার এমন কি ?
কতো লুটোপুটি খাবে পাছে
চেটে খাবে লোভী বিড়াল আয়েশে
ভেবে দেখো গোপন কথা অকপটে বলে দিয়েছি, নয় ইয়ারকি।

আয়রে কপোতী আয় উড়ে আয়
উথাল-পাতাল সময় চলে যায়
অহংবোধে হেলায় কাটাসনে;
আয় খেলি প্রাণের ছেল কুত-কুত
জলকেলিতে তুলি ফেনিল ঢেউ রসের বুদবুদ
মিথুন হর্ষে মরি ময়ুরের পেখম নাচনে।
১৯/০২/২৩




