শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হলরুমে ওইসবের আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুত্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা।

ওইসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




