ads

মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর শিক্ষা উপকরণ মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ১৪, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শেরপুরে শিক্ষা উপকরণ মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

Shamol Bangla Ads

১৪ মার্চ মঙ্গলবার সকালে শহরের মাধবপুরস্থ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ওই মেলার আয়োজন করে।

এ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুল হক ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্রাম হোসেন।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তারাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads