ads

রবিবার , ১২ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রেললাইনে আগুন, ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ বন্ধ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১২, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা এবার রেললাইনে অগ্নিসংযোগ করেছে। এতে ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ১২ মার্চ রবিবার রাত ৮টার দিকে শিক্ষার্থীরা রাজশাহী রেলস্টেশন সংলগ্ন চারুকলা অনুষদের কাছে রেললাইনে অগ্নিসংযোগ করে। এরপর থেকে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Shamol Bangla Ads

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।আব্দুল করিম বলেন, শিক্ষার্থীরা রেললাইনে দুটি পয়েন্টে গাছের গুঁড়ি রেখে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে মধুমতি এক্সপ্রেস রাজশাহী ঢুকতে পারছে না। ট্রেনটি হরিয়ান স্টেশনে আটকে আছে।

এদিকে রাত সোয়া ৯টায় বাংলাবান্ধা এক্সপ্রেস রাজশাহী ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেনটি এখনও রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে বলে জানান এই কর্মকর্তা।

Shamol Bangla Ads

রেলওয়ের এই কর্মকর্তা জানান, রাত ১১টায় ধূমকেতু এক্সপ্রেসের ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু সেটির যাওয়া নিয়েও সংশয় রয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads