ads

রবিবার , ১২ মার্চ ২০২৩ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এই জয়টা একটু আলাদা : মাশরাফি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১২, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

ঘরের মাঠে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। যদিও ওই সিরিজ জয়ের সুফল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে পায়নি বাংলাদেশ।

Shamol Bangla Ads

এবার ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখে টি-২০ সিরিজ নিশ্চিত করলো টাইগাররা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ জয়কে একটু আলাদা বলছেন।

ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে ম্যাশ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারালো বাংলাদেশ। তবে এই জয়টা একটু আলাদা।’

Shamol Bangla Ads

কারণ উল্লেখ করে সম্প্রতি শেষ হওয়া বিপিএলে দলকে ফাইনালে নেওয়া মাশরাফি লিখেছেন, ‘তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়ছে, সেটা এক কথায় অসাধারণ। টি-২০ দলকে ঢেলে সাজানো দরকার ছিলো। হাথুরুসিংহে এবং সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে। ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরি।’

চট্টগ্রামে ফিফটির ইনিংস খেলে নাজমুল শান্ত প্রথম ম্যাচ জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচেও তিনি খেলেছেন ৪৬ রানের ম্যাচ জয়ী ইনিংস। ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন মেহেদি মিরাজ। তাদের প্রতি মুগ্ধতা প্রকাশ করে ম্যাশ লিখেছেন, ‘তরুণদের এই ফরম্যাটে সুযোগ দিতে হবে এবং এর মধ্য দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে। দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-২০তে খুব প্রয়োজন ছিলো। যদিও এটা একান্তই আমার মতামত। শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।’

Need Ads