ads

রবিবার , ১২ মার্চ ২০২৩ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, উপাচার্য অবরুদ্ধ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১২, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়েছে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দফায় দফায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির মাধ্যমে ওই হামলার বিচার ও প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলছেন শিক্ষার্থী। এ দাবিতে উপাচার্যকে অবরোধ করেছে তারা। ১২ মার্চ রবিবার দুপুর ১২টার দিকে উপাচার্যকে অবরুদ্ধ করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষ মধ্যরাত পর্যন্ত চলে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী আহত হন। এই প্রতিবাদে সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা দিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকে। দুপুর ১২টার দিকে উপাচার্য শিক্ষার্থীদের শান্ত করার জন্য আসেন। তখন উত্তপ্ত শিক্ষার্থী তাকে অবরুদ্ধ করে আন্দোলন করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অপাচার্যকে অবরুদ্ধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, মর্মান্তক এ ঘটনার বিচার করতে হবে। প্রশাসনের দায়িত্বহীনতার জবাব দিতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে। এই ব্যর্থতার দায় প্রশাসনকে নিতে হবে। অন্যদিকে প্রশাসন বলছেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সকলকে শান্ত থাকার আহবান জানাচ্ছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads