ads

শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবের টি২০ দল নিয়ে আশাবাদী মাশরাফি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১০, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে জয় দিয়ে টি২০ মিশন শুরু করেছে বাংলাদেশ। প্রথমে হাসান মাহমুদ-সাকিব আল হাসানদের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই ইংল্যান্ডকে আটকাল বাংলাদেশ। জবাবে শান্তর ঝড়ো ব্যাটিংয়ে দুই ওভার বাকি থাকতেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে টাইগাররা। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লাল-সবুজের জার্সিধারীরা।

Shamol Bangla Ads

প্রথমবারের মত কুড়ি ওভারের ফরম্যাটে ইংল্যান্ডকে হারানোয় উচ্ছ্বসিত সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতায় বাংলাদেশ অভিনন্দনও জানিয়েছেন তিনি। নিজের ফেসবুকে এই ম্যাচের একটি ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ❣️’

এছাড়াও তরুণ ক্রিকেটারদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন মাশরাফি। সাবেক এই অধিনায়ক ফেসবুকে লেখেন, ‘এই দলটা হারুক জিতুক সবারই উচিত তাদেরকে ব্যাক করা। তরুণদের নিয়ে এই টি-২০ দলটা কিছুদিন একসাথে খেলতে পারলে দারুণ কিছু হবে মনে হয়।’

Shamol Bangla Ads

ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ দলে যেন তারুণ্যের জয়জয়কার। নতুন মুখ হিসেবে স্কোয়াডে আছেন তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভির ইসলামের মত তরুণেরা। দলে ফিরেছেন যুব বিশ্বকাপ জেতা শামিম হোসেন পাটোয়ারী। পরিচিত মুখ হলেও লিটন, শান্ত, আফিফ, হাসান মাহমুদ, নাসুম ও সোহানদেরও তরুণ বলা যায়।

আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র টি-টোয়েন্টি ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন মাশরাফি। ২০১৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটিই কুড়ি ওভারের ক্রিকেটে মাশরাফির শেষ ম্যাচ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads