ads

বৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিএসজিকে হারিয়ে কোয়ার্টারে বায়ার্ন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৯, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ

ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি পর্বে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে মেসি-এমবাপের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)।

Shamol Bangla Ads

প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারতে হয়েছিল পিএসজিকে। সেই ম্যাচে খেলেছিলেন আরেক বিশ্বসেরা নেইমারও। ৩ বিশ্বসেরা মেসি, নেইমার এবং এমবাপ্পে থাকা সত্বেও ঘরের মাঠে সেই ম্যাচে হেরে পিছিয়ে পড়তে হয়েছিল প্যারিসের দলটিকে।

বায়ার্নের মাঠে পিএসজির প্রয়োজন ছিল ২ গোলের ব্যবধানে জয়। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি নেইমার। প্রথমার্ধে ভালোই লড়াই করতে পেরেছিল মেসি-এমবাপেরা। দ্বিতীয়ার্ধে গিয়ে খেই হারিয়ে ফেলে।ম্যাচের ৬১ মিনিটে বায়ার্ন মিউনিখ প্রথম ব্রে থ্রু পায়। লিরয় গোরেস্কারের সহায়তায় গোল করেন বায়ার্নের ক্যামেরুনিয়ান স্ট্রাইকার চোপো মোটিং। এরপর ৮৯ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বায়ার্ন। ধারে ম্যানসিটি থেকে বায়ার্নে আসা জোয়াও ক্যানসেলোর পাস থেকে গোল করেন সের্গি গিনাব্রি।

Need Ads