ads

বৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার/২০২১ প্রদান আজ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৯, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’র আসর। ৯ মার্চ বৃহস্পতিবার প্রতিবারের মতো এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শোবিজ অঙ্গনের তারকারা।

Shamol Bangla Ads

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্তাবধানে প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন হাসানুল হক ইনু (এমপি) ।

জানা যায়, অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন দেশের জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। অনুষ্ঠানে থাকছে বঙ্গবন্ধু ও দেশ বন্দনা নিয়ে ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনা। আরো পারফর্ম করবেন অপু বিশ্বাস, নিপুণ, তারিন, বাপ্পি চৌধুরী, জায়েদ খান, ইমন, নীরব, দীঘি, আঁচল, পূজা চেরি, ঐশী, তমা মির্জাসহ ২৬ জন শিল্পী। ধনধান্যে পুষ্পে ভরা, শুধু গান গেয়ে পরিচয়, হইহই রঙ্গিলা, পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, বেদের মেয়ে জোছনা, কী যাদু করিলাসহ একাধিক গানের সঙ্গে পারফর্ম করবেন তারা। এ ছাড়া গান গেয়ে মঞ্চ মাতাবেন পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, ইমরান, কোনাল, লিজা সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়ুয়া। বর্তমানে পুরোদমে চলছে এ আয়োজনের রিহার্সাল।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০২১ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে শিল্পীদের। সেই সঙ্গে মুজিববর্ষের বিশেষ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এ ছাড়া এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর।

Need Ads