ads

বৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি রফিকুল ইসলাম আধার এর ‘প্রতীক্ষার প্রহর’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৯, ২০২৩ ২:২০ অপরাহ্ণ

প্রতীক্ষার প্রতিটি ক্ষণ কুরে কুরে খায়
নি:সঙ্গতা ভুলে খুঁজি সেই প্রিয় মুখ,
ভীষণ উষ্ণতা ছড়াবে-আমার অসুখে
ফিরে পাবো বৃষ্টিধারার প্রণয়, বনলতা সেন চোখ।

Shamol Bangla Ads

কিসের ছলে নেভালে হাতের আলো
বোবলি অন্ধকার থেকে আরও অন্ধকারে হাঁটি আমরণ,
চারদিকে নেই অবিচল সত্যের শ্বাস-বোহেমিয়ান জীবন
কখন ফিরে পাবো কল্লোলিত জলের যৌবন।

মৃত্যু তার নিজ অক্ষরে অবিরাম লেখে
প্রেমনগর কোর্টের অনিবার্য লাল পরোয়ানা,
করোটির খোলস ভেঙ্গে হাওয়া হয়ে যায়, পাখি হয়ে ওড়ে
ফিরে এসো সুখ-পরাহত হৃদয় প্রতীক্ষায় দিওয়ানা।

Shamol Bangla Ads

(১০/০২/২৩ ইং)

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads