ads

বুধবার , ৮ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ৮, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং মাদার্স ক্লাবের পৃথক আয়োজনে ওই শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ স্লোগানকে সামনে রেখে সকাল সাড়ে ৯ টায় শহরের সেঁজুতি বিদ্যা নিকেতন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর একই স্থানে এসে শেষ হয়। পরে প্রিন্সিপাল মুনীরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমর আরা, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নোহেলিকা দিব্রা প্রমুখ।

এদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, ব্র‍্যাক, কারিতাস, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও সবুজ বাংলা এর সহযোগীতায় সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, শিক্ষিকা জোবায়দা খাতুন, সবুজ বাংলার খন্দকার আব্দুল আলিম প্রমুখ।

Need Ads