ads

বুধবার , ৮ মার্চ ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক নজরে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৮, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

বাংলাদেশের ক্রিকেটে পরিচিত নাম আয়ারল্যান্ড। এই দলটির সঙ্গে প্রায় ১৫ বারের মতো দেখা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। সবগুলো হয়েছে ওয়ানডে এবং টি-২০ ফরম্যাটে। তবে ২ দলের একবারও দেখা হয়নি টেস্ট ফরম্যাটে। প্রথমবারের মতো ২ দলের দেখা হবে টেস্ট ফরম্যাটে।

Shamol Bangla Ads

জানা যায়, আগামী ১২ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে আইরিশরা। এই সফরে ৩ টি ওয়ানডে ও ৩ টি টি-২০র সঙ্গে সঙ্গে একটি টেস্ট ম্যাচও খেলবে দল ২টি। আর টেস্ট ফরম্যাটে স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে আসবে অ্যান্ডি বালবির্নি-হ্যারি টেক্টররা।

মূল সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। তবে আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এবার সিরিজের ওয়ানডে ম্যাচ গুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে ১৮ মার্চ, দ্বিতীয় ওয়ানডে ২০ মার্চ এবং ২৩ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মুখোমুখি হবে দু দল। এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সবগুলো টি-২০। প্রথম ম্যাচটি হবে ২৭ মার্চ। আর সিরিজের বাকি ২ ম্যাচ হবে ২৯ এবং ৩১ মার্চ। এরপর ৪ এপ্রিল সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। এ ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে আইরিশদের বাংলাদেশ সফর।

Shamol Bangla Ads

একনজরে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের সময়সূচি :

তারিখ ম্যাচ ভেন্যু
১৮ মার্চ প্রথম ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২৩ মার্চ তৃতীয় ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২৬ মার্চ প্রথম টি-২০ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৮ মার্চ দ্বিতীয় টি-২০ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩০ মার্চ তৃতীয় টি-২০ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

৪-৮ এপ্রিল একমাত্র টেস্ট শেরে-ই- বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads