ads

সোমবার , ৬ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় পাট দিবস পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ৬, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ

‘পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় পাট দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

Shamol Bangla Ads

র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় বিভিন্ন পাটজাত পণ্য প্রদর্শন করা হয়।

Need Ads