ads

সোমবার , ৬ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন আল্লু অর্জুন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৬, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

এবার বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণ ভারতের অভিনেতা আল্লু অর্জুন। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত ধরে বলিউডে পা রাখছেন তিনি। ভূষণ কুমারের প্রযোজনায় আসছে ওই সিনেমা। তবে এখনও সিনেমার নাম প্রকাশ হয়নি। সন্দীপ ‘স্পিরিট’ সিনেমার শুটিং শেষ করে নতুন সিনেমায় হাত দেবেন।

Shamol Bangla Ads

প্রযোজক ভূষণ কুমার, প্রণয় রেড্ডি ভাঙ্গা, সহ-প্রযোজক শিব চানানা এবং নির্মাতা সন্দীপ ইতোমধ্যে আল্লুর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। ‘কবীর সিং’ চলচ্চিত্রের পরিচালক সন্দীপের ‘স্পিরিট’ সিনেমার মূল চরিত্রেও অভিনয় করছেন আরেক দক্ষিণী নায়ক ‘বাহুবলী’ খ্যাত প্রভাস।

আল্লু অর্জুন ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার পর দক্ষিণ ছাড়িয়ে বলিউডেও ব্যাপক সাড়া ফেলেন। এরপর থেকেই তিনি হিন্দি সিনেমায় কবে অভিনয় করছেন, সেই জল্পনা চলছে।

Need Ads