ads

সোমবার , ৬ মার্চ ২০২৩ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আ.লীগ নেতা আব্দুল জলিলের দশম মৃত্যুবার্ষিকী আজ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৬, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের দশম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ৬ মার্চ সোমবার পারিবারিক ও জেলা দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে মরহুমের গ্রামের বাড়ি চকপ্রাণ মহল্লায় তার কবরে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ মাহফিল ও মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, আব্দুল জলিল ১৯৩৯ সালে নওগাঁ শহরের চকপ্রাণ মহল্লায় জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৫০-এর দশকের শেষ ভাগে। ছাত্রজীবনেই তিনি তৎকালীন বিভিন্ন আন্দোলন অংশগ্রহণ করতে শুরু করেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। তার অন্যতম পরিচয় ছিল ‘নওগাঁর জলিল’ হিসেবে।

আব্দুল জলিল ১৯৫৭ সালে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৬০ সালে বগুড়া আজিজুল হক কলেজ থেকে ইন্টারমিডিয়েট, ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) এবং ১৯৬৪ সালে এমএ ডিগ্রি লাভ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে ৭ নম্বর সেক্টরের মুখ্য সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন তিনি।

Shamol Bangla Ads

১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে নওগাঁ সদর আসন থেকে সাংসদ নির্বাচিত হন। আবদুল জলিল পরপর ২ বার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, ১৯৯৬ সালে প্রেসিডিয়াম সদস্য, ২০০০ সালে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান এবং ২০০২ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেব দায়িত্ব পালন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads