ads

রবিবার , ৫ মার্চ ২০২৩ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নিষিদ্ধ কীটনাশক সরবরাহের দায়ে বিক্রয় প্রতিনিধিকে জরিমানা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ৫, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বিক্রয় নিষিদ্ধ বাসুডিন নামের কীটনাশক সরবরাহের দায়ে মফিজুল ইসলাম নামের এগ্রোসিষ্টেম কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৫ মার্চ রবিবার বিকেলে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার চারআলী বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্র জানায়, এগ্রোসিষ্টেম কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মফিজুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন কীটনাশকের দোকানে বিক্রয় নিষিদ্ধ বাসুডিন সরবরাহ করে আসছিল। বিষয়টি স্থানীয় কৃষকরা নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেনকে অবগত করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে উপজেলার চারআলী বাজারের শফিকুল ইসলামের দোকানে নিষিদ্ধ কীটনাশক সরবরাহকালে ওই বিক্রয় প্রতিনিধিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি বলেন, কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads