ads

রবিবার , ৫ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দক্ষিণ কোরিয়া-মার্কিন মহড়া বন্ধের দাবি জানানো উচিত জাতিসংঘের: উত্তর কোরিয়া

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৫, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

অবিলম্বে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধে জাতিসংঘের দাবি জানানো উচিত বলে অভিমত ব্যক্ত করেছে উত্তর কোরিয়া। দেশটি মহড়া বন্ধের দাবি জানাতে জাতিসংঘকে আহ্বান করেছে।

Shamol Bangla Ads

রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম সন গয়ং বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া এবং মিত্রদের বক্তব্য ক্রমাগত উত্তেজনা ছড়াচ্ছে। এই উত্তেজনা ‘অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে’ পৌঁছে যাচ্ছে। খবর- আল-জাজিরা।

এই যৌথ মহড়াকে প্রতিরক্ষামূলক এবং উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচির হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় বলে উল্লেখ করেছে মিত্ররা। তবে পিয়ংইয়ং এই মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে দেখছে।

Shamol Bangla Ads

গত শুক্রবার একটি মার্কিন দূরপাল্লার বোমারু বিমান ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমান সম্মিলিত মহড়াও পরিচালনা করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি ছিল সিউল ও ওয়াশিংটনের সর্বশেষ যৌথ মহড়া।

Need Ads