ads

রবিবার , ৫ মার্চ ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেনে নিন ডাবের পানির যত গুণ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৫, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ

ঋতুর পরিবর্তনে শীত শেষে বসন্ত এসেছে। বসন্তের শুরু থেকেই প্রকৃতিতে গরমের অনুভূতি হচ্ছে। ঋতু বদলের এই সময়টায় রোগ ছড়ায় সবচেয়ে বেশি। তাই এ সময়ে শরীরের খেয়াল রাখা খুব জরুরি। এই সময়ে মাঝেমধ্যে ডাবের পানি পান করলে ভালো ফল পাবেন। এছাড়াও প্রচণ্ড গরমে শরীর যখন ক্লান্ত, তখন খুব দ্রুত প্রশান্তি এনে দিতে পারে ডাবের পানি।

Shamol Bangla Ads

জেনে নিন ডাবের পানি পানের উপকারিতা

এক. ডাবের পানি হলো প্রাকৃতিক স্যালাইন। ডাবের পানিতে উপকারী উৎসেচক (এনজাইম) থাকায় তা হজমে অত্যন্ত সাহায্য করে।

Shamol Bangla Ads

দুই. ডাব আমাদের শরীরে পানি ভারসাম্য বজায় রাখে। তাই ক্ষতিকর খাবারের বদলে ডায়েটে রাখুন ডাবের পানি।

তিন. এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সোডিয়াম রয়েছে। তাই শরীরে এসব খনিজের অভাব রুখে দিতে পারে ডাবের পানি।

চার. শরীরচর্চা বা পরিশ্রমের কাজ করার পর এক গ্লাস ডাবের পানি শরীরের শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে।

পাঁচ. প্রতিদিন এক কাপ ডাবের পানি পান করলে ত্বক আর্দ্র থাকে। ফলে ব্রণের সমস্যা কমে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads