ads

শনিবার , ৪ মার্চ ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ৪, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ

শেরপুরের ঐতিহ্যবাহী ও ১০৪ বছরের পুরোনো বিদ্যাপীঠ জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শনিবার দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে নানা আয়োজনের মধ্য দিয়ে ওই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে স্কুলপ্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

শোভাযাত্রা শেষে স্কুলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় প্রাক্তন শিক্ষার্থী ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি উদ্বোধক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রধান আলোচক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলামসহ স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রায় ৪০/৫০ বছর পুরোনো ব্যাচের শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। অনেকেই দীর্ঘদিন পর পুরোনো বন্ধু বা সহপাঠিতে দেখতে পেয়ে আবেগে জড়িয়ে ধরেন। অনেকেই আবার স্কুল ভবনের দেয়ালে দেয়ালে লেগে থাকা পুরোনো স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, ১৯১৯ সালে শেরপুরের তৎকালীন জমিদার গোবিন্দ কুমার এলাকার শিক্ষার মান উন্নয়নে তার নামে গোবিন্দ কুমার (জি.কে) পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

Need Ads