ads

শনিবার , ৪ মার্চ ২০২৩ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি-সমমনাদের পদযাত্রা, আ.লীগের শান্তি সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৪, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে আজ বিভিন্ন মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দল ও জোট। যুগপৎ আন্দোলনের এ কর্মসূচিতে বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের প্রধান করে গঠন করা হয়েছে সমন্বয় টিম।

Shamol Bangla Ads

অন্যদিকে বিরোধী দলগুলোর এই কর্মসূচির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ছয়টি স্থানে ‘শান্তি সমাবেশ’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার পৃথকভাবে এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ-বিএনপি।

জানা গেছে, বিএনপির এই কর্মসূচি থেকে সাধারণ জনগণের দাবিকে সামনে রেখে ১১ মার্চ ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হবে। ‘গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে’ হবে পদযাত্রা। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশব্যাপী সব মহানগরের অন্তর্গত থানায় পদযাত্রা সফল করতে নেতা-কর্মীসহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Shamol Bangla Ads

অপরদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগ জানিয়েছে, ঢাকায় আজ ১০টি জায়গায় সমাবেশ করবে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। চারটি হবে উত্তরে। আর দক্ষিণে ছয়টি স্থানে নির্বাচনী আসন ধরে সমাবেশ হবে। সব থানা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে এই ছয় সমাবেশে যোগ দেবেন। বেলা তিনটায় এসব সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান জানান, তাদের কর্মসূচির নাম শান্তি সমাবেশ। তাদের দিক থেকে কোনো অশান্তি সৃষ্টি হবে না। তবে বিএনপি আঘাত করলে আত্মরক্ষায় সর্বাত্মক চেষ্টা করবেন।

মহানগর উত্তরে চারটি সমাবেশ হবে মিরপুর ১ নম্বর গোলচত্বর, মোহাম্মদপুর টাউন হল, মধ্য বাড্ডা ও উত্তরার আমির কমপ্লেক্সের সামনে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ সমাবেশে উপস্থিত থাকবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads